শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সৈয়দ মুশফিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আউশকান্দিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৬ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি ও হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি গোলচত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডভোকেট কামাল উদ্দিন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিঠু পুরকায়স্থ, আবুল খায়ের অপু, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক এম জামিউর রহমান জামু, হবিগঞ্জ পৌর সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রায়েদ চৌধুরী রিংকু, প্রকাশনা সম্পাদক কাউসার আহমেদ বিশাল ও লাখাই উপজেলা সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ রুমান। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক তাহের আলী, জসিম উদ্দিন, খালেদ আহমেদ মনি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আল আমিন, আবিদুর রহমান, সৈয়দ মিফ্তা, ফকরুল ইসলাম, জিলু মিয়া, ইমরান আহমেদ, ইমদাদুল হক, আব্দুল আজিজ, উজ্জল মিয়া, মোজাম্মেল হুসেন প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com