শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

জিকে গউছ ও জালাল আহমেদসহ নেতাকর্মীদের মুক্তির দাবীতে করগাঁও ইউপি যুবদলের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, হবিগঞ্জ পৌরসভার ৩ বারের নির্বাচিত পদত্যাগকারী মেয়র এবং কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয় সম্পাদক আলহাজ্ব জি, কে গউছ ও হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ ৪০ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ (ফ্রেরুয়ারী) ইউনিয়ন যুবদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এতে জি, কে গউছ ও জালাল আহমেদসহ আটককৃত নেতাকর্মীরদের উপর পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, রাকিব আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, লিটন মিয়া, সদস্য সুমন মিয়া প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আনছার মিয়া, মোঃ আশিক মিয়া, মোঃ লিটন মিয়া, শৈলেন সরকার, মোঃ ময়ূর মিয়া, সুবল সরকার, মোঃ ইকবাল, সুজিৎ সরকার, জাকারিয়া মিয়া, নজরুল মিয়া, অজিৎ সরকার, ছুরুক মিয়া, কবিন্ড সরকার, মোঃ শাহজাহান মিয়া, দেবিন্ড সরকার, অর্জুন সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ বলেন, কারাগারে আটক রেখে গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন থেকে ধমিয়ে রাখা যাবে না। অতএব জি,কে গউছ ভাইয়ের নেতৃত্বে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ভয়কে জয় করেই আমরা ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করবো। তিনি আরো বলেন, মিথ্যা, ভিত্তিহীন একটা মামলা দিয়ে জি ,কে গউছ ভাইসহ ৪০ জন নেতাকর্মীকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তীব্র নিন্দা ও জানাই। সেই সাথে ৪০ জন নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com