শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের বেবিস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ বাবুল রায় (৪০) কে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের ঢাকা মেট্রা খ-১১-৪৪৪৪ প্রাইভেটকার জব্দ করা হয়। তবে পুলিশ আনুষ্ঠানিক ভাবে না জানালেও সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল সোমবার রাত ৯ টার দিকে সদর থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। তবে পরিমান উল্লেখ করেননি তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাবুল রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে উমেদনগর গ্রামের গোপিনাথ রায়ের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আরো একাধিক মাদকের মামলা রয়েছে এবং তার সাথে মাদক স¤্রাট আরো কারা জড়িত তাদেরকেও বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com