শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুর থেকে ৭ স্কুলছাত্র অপহরণ ॥ ২ অপহরণকারীকে জিজ্ঞাসাবাদে রিমান্ডের আবেদন

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থেকে ৭ শিশু অপহরণকালে আটক ২ অপহরণকারীকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার আদালতে ৭ রিমান্ড আবেদন করবে পুলিশ।
পুলিশ সূত্র জানায়-শনিবার বেলা ৩টার দিকে মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের পাশে একটি বট গাছের নিচে ৭ শিশু খেলা করছিল। এ সময় অপহরণকারীরা রকিবুল ইসলাম (৭), রাকিব (৬), শাহিন (৭), রোকন (৮), মুস্তাকিম (৮), হানিফ (৮) ও হৃদয় (৮) শিশুদের জনপ্রতি ২ শত টাকা করে দেওয়ার লোভ দেখিয়ে গ্রামের পাশের খাল পাড় করিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এখতিয়ারপুর গ্রামের কাছে নিয়ে যায়। এক পর্যায়ে অপহরণকারীরা অপহৃত শিশুদের দুইটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুরা চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসে অপহৃত শিশুদের উদ্ধার ও অপহরণকারী ২ জনকে আটক করে। পরে জনতা বিষয়টি বিজয়নগর থানা পুলিশকে জানালে তারা মাধবপুর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করে। খবর পেয়ে সন্ধ্যায় মাধবপুর থানার এএসআই হুমায়ূন কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে অপহৃত শিশুদের উদ্ধার ও অপহরণকারী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা গ্রামের মস্তু মিয়ার ছেলে বাচ্চুু মিয়া (৩২) ও একই জেলার নাসিরনগর উপজেলার বলানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মানিক মিয়া (৩০) কে আটক করে। এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাসিত জানান, শিশুদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত ২ অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হয় এবং সোমবার তাদের ৭ দিনের রিমান্ড চাওয়া হবে। এদিকে এক সাথে ৭ শিশু অপহরণের ঘটনায় এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com