রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাদক পাচারকারী ও গ্রহনকারী কাউকে ছাড় দেয়া হবে না-লেঃ কর্ণেল কাজী আরমান

  • আপডেট টাইম সোমবার, ৭ জুলাই, ২০১৪
  • ৬২৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ৫৫ বর্ডার গার্ডের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আরমান হোসেন বলেছেন-বিজিবি সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশা-পাশি মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। মাদকের ফলে অনেক সাজানো পরিবার ধবংস হয়ে যাচ্ছে। তাই মাদক পাচারকারী ও গ্রহনকারী কাউকে ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে সমাজের সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রোববার মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে চোরাচালান বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। মনতলা বিওপির কোম্পানি কমান্ডার সিরাজ উদ দৌলার সভাপতিত্বে অনুষ্টিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, প্রেসক্লাবের অর্থ সম্পাদক রাজীব দেব রায় রাজু, সাংবাদিক শামীম চৌধুরী, নায়েক সুবেদার মেজবাউল, মহিউদ্দিন, দবির উদ্দিন, ইউপি সদস্য মাশুক মিয়া, নাসির উদ্দিন জলিল, আব্দুর রউফ প্রমুখ। পরে দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com