শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী (১১) কে বলাৎকারের অভিযোগে শাহ জাহান মিয়া (৬০) নামে একবৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার নিজগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে লক্ষীপুর জেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেফালীপাড়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে। এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা সুজন মিয়া বাদি হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী বাহুবল উপজেলার মিরপুর জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২য় শ্রেণীর শিক্ষার্থী। সে গত ২ ফেব্রুয়ারী মাদ্রাসা থেকে পালিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে চলে আসে। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা হয় ভ্রাম্যমাণ আতর ব্যাবসায়ী অভিযুক্ত শাহ জাহানের সঙ্গে। তখন শাহ জাহান তাকে ফুসলিয়ে তার ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। ওইদিন মধ্যরাতে তাকে জোরপূর্বক বলাৎকার করে। পরেরদিন (৩ ফেব্রুয়ারি) তার বাড়িতে আটকে রেখে আবারও বলাৎকার করে। এর পরদিন রাতে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দারা ওই শিশুর কান্না শুনে শায়েস্তাগঞ্জ থানায় খবর দিলে তাকে উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব জানান, এলাকা বাসীর মাধ্যমে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক অভিযুক্ত শাহজাহান মিয়াকে আটক করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com