শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

ইমরান-তুষারের মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও কারাবন্দি জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ তুষারসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। শনিবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের আরডিহল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে অনুষ্ঠিত হয়। মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সর্দারের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম সুজনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ লিটন, মো: রবেল খান, শাহারাজ আহমেদ, শেখ সাজিদুর রহমান সাজিদ, বিমল চন্দ্র দাশ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম নাজমুল, হুমায়ুন আহমেদ, অলিউর রহমান হান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলিছুর রহমান ইশান, জেলা ছাত্রদলের সদস্য সোহাগ মুন্সী, ফাহিম আহমেদ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদেলর যুগ্ম আহ্বায়ক শাহ আলীম তালুকদার, সদস্য আব্দুল মোমিন শাকিল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত রহমান খান তোয়া, পৌর ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ শিপন, সদর থানা ছাত্রদল নেতা মো: আলা উদ্দিন রানা, আশরাফুজ্জামান রিয়াজ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহান প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com