রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে দৈনিক যুগান্তরের ২৩তম প্রতিষ্ঠাবাষিকী পালন

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় দেশের শীর্ষ স্থানীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দৈনিক যুগান্তর প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সহ- সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামিম, এম মুজিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী, সাবেক নির্বাহী সদস্য জাকির চৌধুরী, সাংবাদিক অঞ্জন রায়, লন্ডন প্রবাসী সাবেক কৃতি ফুটবলার জালাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যক্তি জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com