বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৬০ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির ॥ চুনারুঘাট উপজেলার লক্ষীপুর রহমতাবাদ রোড নামক স্থানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা সহ আঃ জলিল (৩৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। শনিবার (২৯) জানুয়ারি রাত ৯টায় চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এসআই হিমন আহমেদ, আবু হান্নান, এএসআই আঃ রহিম সহ অভিযান পরিচালনা করেন একদল পুলিশ। এ সময় রহমতাবাদ রোডের অটোরিকশার পিছনে লুকিয়ে থাকা আঃ জলিকে ১০কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন তারা। গ্রেফতারকৃত জলিল উপজেলার পাট্টাশরীফ গ্রামের আঃ হাকিমের পুত্র। পরদিন জলিলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com