বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন আ.লীগের চেয়ারম্যান প্রার্থী মুদ্দতসহ কয়েকজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট টাইম রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৭৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নির্বাচনী আচরণ ও স্বাস্থবিধি লঙ্ঘনের দায়ে ৪ চেয়ারম্যান এবং এক মেম্বার প্রার্থীকে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার বিকালে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল ও বাহুবলে সহকারী কমিশনার (ভূমি) রেহানা মজুমদার।
দন্ডপ্রাপ্তরা হলেন- পুটিজুরী ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী মোঃ মুদ্দত আলীকে ১০ হাজার টাকা, সাতকাপন ইউপি’র স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রেজ্জাককে ১০ হাজার টাকা, বাহুবল সদর ইউপি’র স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন চৌধুরীকে ৫ হাজার টাকা, ভাদেশ^র ইউপি’র স্বতন্ত্র প্রার্থী হাজী মাখন মিয়াকে ২ হাজার টাকা এবং একই ইউপির এক মেম্বার প্রার্থীকে ২ হাজার টাকা।
এ উপজেলায় আগামীকাল সোমবার ৭ ইউপি নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শনিবার নির্বাচন কমিশন উপজেলার ৭৬ কেন্দ্রে ভোটারদেও ইভিএম-এ মক (প্রশিক্ষণ) ভোট গ্রহণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com