শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

তীব্র ঠান্ডায় হবিগঞ্জে দেখা দিয়েছে রোগ বালাই

  • আপডেট টাইম শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তীব্র ঠান্ডায় হবিগঞ্জ জেলায় রোগ বালাই দেখা দিয়েছে। ফলে গত কয়েকদিনে শতাধিকেরও বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ওয়ার্ডগুলোতে স্থান পেয়ে বারান্দায় অনেককে চিকিৎসা নিতে দেখা গেছে। রোগীদের অভিযোগ, হাসপাতালের ডিএনসিতে একমাত্র প্যারাসিটামল আর এন্টাসিড ছাড়া অন্যকোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। সবচেয়ে জরুরি ৫ টাকা দামের স্যালাইনও হাসপাতালে পাওয়া যায় না। বাধ্য হয়ে বাহির থেকে এনে ব্যবহার করতে হয়। জানা যায়, গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগ বেড়ে যাওয়ায় প্রায় ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই সারাদেশের ন্যায় হবিগঞ্জেও শীত অনুভূত হচ্ছে। শহরে শীতের অনুভূতি কিছুটা কম থাকলেও গ্রামাঞ্চলে কদিন আগে থেকে শীত পরতে শুরু করেছে। ফলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত লোকজন ঠা-াজনিত রোগ যেমন, হাঁচি, কাশি, নিউমোনিয়া, আমাশয়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, ঠা-াজনিত রোগীদের ভিড়ে তিল ধারণের ঠাই নয়। তবে চিকিৎসকরা এ সময়টাতে শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com