শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাট পৃথক অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৪০৯ বা পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ জানান, ২০ জানুয়ারি দিবাগত রাত (২১ জানুয়ারি) ১২ঃ ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর দিক নির্দেশনায় উপজেলার আমতলী পশ্চিম স্টিলব্রীজ নামক এলাকায় অভিযান চালায় এসআই এ আইকে সম্রাট এর নেতৃত্বে একদল পুলিশ। এ সময় বিক্রয়ের জন্য অপেক্ষমান দুই ব্যবসায়ী প্রীতম ভৌমিক (২০) ও কেয়ামত সাঁওতাল (২২) কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন তারা। প্রীতম উপজেলার চান্দপুর চা বাগানের গিরিশ ভৌমিক এর পুত্র ও কেয়ামত নতুন টিলার রামবাবু সাঁওতাল এর পুত্র। এরপর শেষ রাত (২১ জানুয়ারি) ৩:৪০ মিনিটে উপজেলার মধ্য ডুলনা গ্রামে অভিযান পরিচালনা করেন এসআই অজিত কুমার তালুকদার ও আশিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ওসি (তদন্ত) চম্পক দাম। অভিযানকালে উপজেলার মধ্য ডুলনা গ্রামের হাছন আলীর পুত্র জিতু মিয়া ঘর থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে এবং জিতুর গোয়াল ঘরের মাটির নিচ থেকে আলাদা ২টি পুটলায় থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। গ্রেফতারকৃত ৩ জনকে মাদকদ্রব্য দমন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com