শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ সদর হাসপাতালের টেকনেশিয়ান হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনোশিয়ান হত্যার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ মানববন্ধন করেন সদর হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বোন লুৎফুন্নাহার শেফু, আতাউস সামাদ নয়ন, সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরী, সাবেক আরএমও দেবাশীষ দাশ, নার্সিং সুপারভাইজার জাকিয়া বেগম, মেডিকেল কলেজ কর্মকর্তা আ. মন্নান, নার্সিং কলেজের মোশারফ হোসেন আখঞ্জিসহ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পর গণমাধ্যমকর্মীরা সহযোগিতা করলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে না। মামলার মূল আসামিকে এখনও গ্রেফতার করা হচ্ছে না। নামমাত্র দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু দুই আসামিও কোনো সুনির্দিষ্ঠ প্রদান করা হয়নি। এনিয়ে নিহত সাইফুলের পরিবারের লোকজন মামলাটি নিয়ে শংকিত হয়ে পড়েছেন। তারা আদৌ কি এ মামলায় ন্যায় বিচার পাবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। মানবনন্ধনে বক্তারা বলেন, ১৬-১৭ দিন অতিবাহিত হলেও মূল আসামি গ্রেফতার না হওয়ার কারণে ঘটনার রহস্য উদঘাটন করা হয়নি।
ঘটনার পর থেকে মানববন্ধন করে আসছেন তার পরিবার ও সহকর্মীরা এখন মামলার গতি প্রকৃতি নিয়ে হতাশ হয়ে পড়েছে। তারা এ হত্যার মূল রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি করেন। প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর শহরের টাউন হল এলাকার প্রকাশ্যে সাইফুল ইসলাম (২৫) কে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বোন বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য উদঘাটন করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com