শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এড়ালিয়ায় ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখল ও ঘর নির্মাণের চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামে ১৪৪ ধারা অমান্য করে এক ব্যবসায়ীর জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা চালিয়েছে একদল লোক। তাদের হুমকির কারণে ওই ব্যবসায়ী বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছে। নিরূপায় হয়ে এড়ালিয়া গ্রামের মৃত দেওয়ান মকবুল হোসেন চৌধুরীর পুত্র ভুক্তভোগী দেওয়ান মাসুক চৌধুরী বাদি হয়ে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।
মামলাটি বিচারক আমলে নিয়ে ওই জায়গার উপর নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু এ আদেশ উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ প্রায় ৫ শতক জায়গা দখল করে ঘর নির্মাণসহ চলাচলের রাস্তা বন্ধ করার চেষ্টা করছে। এমনকি তার পুকুর মাটি কেটে ভরাট করে দিয়েছে। এ ঘটনায় তিনি আরেকটি অভিযোগ দিলে খাগাউড়া পুলিশ ফাঁড়ির এসআই ফারুক মিয়া ঘটনাস্থলে যান। তাদের অত্যাচারে অতিষ্ট বাদি বাড়ি ঘর ছেড়ে স্বপরিবারে সিলেটের গোয়ালাবাজারে বসবাস করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com