শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৮৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকে এ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গবিন্দ দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, মহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, বজলুর রশীদ, আব্দুল মুহিত চৌধুরী, জাবেদুল আলম চৌধুরী সাজু, ছাইম উদ্দিন, সামসুল ইসলাম সুুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোস্তাফিজুর রহমান, ইউএফপিও মনোরঞ্জন দাশ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, আনসার ভিডিপি অফিসার আব্দুল আউয়ালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় সকল জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতায় নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করা, চলতি শীত মৌসুমে চুরি-ডাকাতি রোধে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com