রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে শহীদদের অবমাননা স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ

  • আপডেট টাইম বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে পবিত্র শহীদ মিনারের বেদীতে জুতা নিয়ে অবস্থানে ও উন্মাদনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। তারা বিজয়ের মাসে শহীদদের অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।
জানা যায়, গত ৫ ডিসেম্বর আজমিরীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মিনারের বেদীতে সাজানো হয় সঙ্গীতের স্টেজ। এতে নারী-পুরুষ শিল্পীরা পায়ে জুতা নিয়ে বেদীতে উঠে নেচে গেয়ে উন্মাদনায় মেতে উঠে। গভীর রাত পর্যন্ত চলে এ নাচ-গান। এতে শহীন মিনারের অসম্মান ও শহীদদের প্রতি চরম অবমাননা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল। এ ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের প্রতি দাবী জানান। আজমিরীগঞ্জের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈমুর রহমান খান বাচ্ছু জানান, বিজয়ের মাসে শহীদ মিনার ও শহীদদের প্রতি অবমাননা করে তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে। আমরা মুক্তিযোদ্ধারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রশাসনের কাছে দাবী জানাই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com