শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

পাঁচ পাড়িয়া মরহুম আঃ মালেক ও আয়েত আলী স্মৃতি সংঘের উদ্যোগে মোদারিছ আলী টেনুকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫৭৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পাঁচ পাড়িয়া মরহুম আঃ মালেক এন্ড আয়েত আলী স্মৃতি সংঘের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী রোটারিয়ান মোদারিছ আলী টেনুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পাঁচ পাড়িয়া মরহুম আঃ মালেক এন্ড আয়েত আলী স্মৃতি সংঘের উপদেষ্টা দরছ আলীর সভাপতিত্বে ও মোঃ নুর ইসলাম এর পরিচালনায় সংবর্ধনানুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি রোটারিয়ান মোদারিছ আলী টেনুকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন স্মৃতি সংঘের সভাপতি তরুণ সমাজ সেবক কাজল আহমেদ, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাজন মিয়া। অনুষ্ঠানে রোটারিয়ান মোদারিছ আলী টেনুকে ফুলের মালা এবং ক্রেষ্ট প্রদান করেন পাঁচ পাড়িয়া মরহুম আঃ মালেক এন্ড আয়েত আলী স্মৃতি সংঘের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কাজল আহমেদ বলেন, আমরা পাঁচ পাড়িয়া গ্রামের মানুষ এমন একজন ব্যক্তি পেয়েছি, যার পরিচয়ে শুধু হবিগঞ্জ নয় সিলেট বিভাগের বাহিরেও আমরা সম্মানীত হই। আমরা পাঁচ পাড়িয়া শিয়ালদাড়িয়ার মানুষ এমন টেনুকে আজীবন হৃদয় জায়গা করে নিলাম।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com