রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ব্র্যাক শিক্ষা কর্মসূচী আইডিপি’র আয়োজনে শিক্ষকদের বিতর্ক প্রতিযোগিতা বিকাশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ১০০৫ বা পড়া হয়েছে

মোঃ সেলিম মিয়া, বানিয়াচং থেকে ॥ ‘ অভিভাবকের উদাসীনতাই, তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী’ এ বিষয়ের আলোকে ব্র্যাক শিক্ষা কর্মসূচী আইডিপি আয়োজনে গতকাল নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহনে বিতর্ক প্রতিযোগিতা বিকাশ ২০১৩। ব্র্যাকের ইকরাম অফিসের সিনিয়র শাখা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার, কর্মসূচী সংগঠক মোঃ আল আরিফ, মোঃ আব্দুল কাদের ও আলীগঞ্জ শাখার প্রোগ্রাম অর্গানাইজার (পিও) মোঃ মফিদুল ইসলাম বিপলু এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন আলিয়া জাহির কলেজ এর অধ্যক্ষ পার্থ প্রতিম দাস, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শচীন্দ্র কলেজ এর প্রভাষক মোঃ আব্দুল আহাদ খান, আব্দুল জলিল রনি, বাবলী চৌধুরী, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মোঃ মখলিছ মিয়া, মোঃ সেলিম মিয়া, শিক্ষক মোঃ জাহির আলম। বিচারকদের রায়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়লাভ করেছেন জেডিএম উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক শিক্ষকরা। তারা পরবর্তীতে জেলা পর্যায়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহনে সুযোগ পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com