রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ সদর থানার দারোগা পরিচয়ে ব্যবসায়ীর ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাপফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশের এসআই পরিচয় দিয়ে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
রাজনগর কবরস্থান সড়কের বাসিন্দা ও নবীগঞ্জ বাসস্ট্যান্ডের তৌহিদ এন্টার প্রাইজের মালিক আব্দুস সালাম ঘটনার ব্যাপারে সদর থানায় অভিযোগ করেছেন। তিনি জানান, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এক প্রতারক তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে খুঁজে না পেয়ে ভিজিটিং কার্ড আনে। পরবর্তীতে সালামকে ফোন দিয়ে সদর থানার এসআই হারুন মিয়া পরিচয় দিয়ে বলে পুলিশ লাইনে কিছু বিল্ডিংয়ে পুরাতন কিছু লোহাসহ বিভিন্ন সরঞ্জাম আছে। এগুলো বিক্রি করা হবে। তার কথামতো আব্দুস সালাম সদর থানায় এসে ওই প্রতারকের সাথে দেখা করেন। প্রতারক কয়েকবার থানার ভেতরে প্রবেশ করে এবং তাকে বলে প্রায় আড়াই টন লোহা আছে পুলিশ লাইনে। ৪৪ টাকা কেজি দরে তাকে ৮২ হাজার টাকা দিতে বলে এবং অবশিষ্ট টাকা ওই প্রতারক সালামের দোকান থেকে নিয়ে আসবে বলে জানায়। সালাম তাকে ৮২ হাজার টাকা দেন। টাকা নিয়ে থানার ভেতরে প্রবেশ করার কিছুক্ষণ পর বেরিয়ে আসে এবং সালামকে বলে তার স্যারের জন্য বেনসন সিগারেট নিয়ে আসতে। সিগারেট নিয়ে প্রতারক থানার ভেতরে প্রবেশ করে এবং সালামকে থানার ভেতরের বারান্দায় সোপায় বসায়। এরপর কৌশলে ওই প্রতারক পালিয়ে যায়। এতেই বুঝতে পারেন সালাম প্রতারণার শিকার হয়েছেন। তবে থানা এবং সালামের দোকানের সিসিটিভির ভিডিও ফুটেজে প্রতারকের প্রতারণা ধরা পড়লে মুখে মাস্ক পড়া থাকায় তার চেহারা চিহ্নিত করা যাচ্ছে না। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ওই প্রতারক থানার কেউ নয়। পুলিশের নাম ভেঙে অভিনব কায়দায় কেউ প্রতারণা করেছে, এর দায়ভার পুলিশের নয়। তবুও তদন্ত করে অচিরেই ওই প্রতারককে ধরা হবে। এ বিষয়ে প্রতারণার শিকার সালাম সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com