শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

কুর্শি ইউনিয়নের নৌকার মাঝি আলী আহমেদ মুসা হাজারো নেতাকর্মীর ভালবাসা ও সমর্থনে সিক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ আসন্ন নির্বাচনকে ঘিরে নবীগঞ্জের কুর্শি ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বার বার নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ মুসা অসুস্থতা জনিত কারণে যুক্তরাজ্য গমন ও চিকিৎসা শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরে এসেছেন। তার দেশে আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাসে স্থানীয় জনপদ মুখরিত হয়ে উঠেছে? নৌকা মার্কা ও চেয়ারম্যান আলী আহমেদ মুসার সমর্থনে উপজেলার বাংলা বাজারে মিছিল শোডাউন বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে ঘিরে নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আলী আহমেদ মুসার পক্ষে নৌকা মার্কার সমর্থনে বৃহস্পতিবার বিকাল ৪টায় কুর্শি ইউনিয়নের বাংলা বাজারস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে উক্ত পথসভায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাসান চৌধুরীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার ও সাংগঠনিক সম্পাদক প্রবীণ আওয়ামীলীগ নেতা সৈয়দ এরশাদ আলী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী, পৌর আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা, দরবেশ আলী, আবুল কালাম আজাদ, আব্দুল মন্নান,হারুনুর রশীদ, অমলেন্দু সূত্রধর, আরজু মিয়া, যুবলীগ নেতা জামাল খান, ছাত্রলীগ নেতা তুহিন আহমেদ চৌধুরী ও সুজাত আহমদ সহ-আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মী সহ সহস্রাধিক সমর্থকেরা। পথসভায় বক্তারা কুর্শি ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে বাংলদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহমেদ মুসাকে পুণরায় নৌকা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহŸান জানান। অনুষ্ঠানে চেয়ারম্যান আলী আহমেদ মুসা বলেন, আমি শাসক নয়, সেবক হিসেবেই বিগত দিন গুলোতে আপনাদের সেবা করেছি, আপনারা যদি মনে করেন, আমাকে আপনাদের আমানত দিলে খেয়ানত হবেনা ! তবে আবারো আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে কুর্শি ইউনিয়নের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখবেন। তিনি আরো বলেন আমি অসুস্থতা জনিত কারনে যুক্তরাজ্যে পাড়ি জমানোকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা ধরনের কুরুচিপুর্ণ মন্তব্য ও অপপ্রচার করছেন, আপনারা এসবে কান দিবেন না? আমি আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও পাশে পাবেন-ইনশাল্লাহ? সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল উন্নয়ন ও ইউনিয়নের সার্বিক অগ্রগতির জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com