মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জে কুমারীরূপে পূজিত হল কৃত্তিকা চক্রবর্তী মাধবপুরে ২৮০ হেক্টর জমিতে শিম চাষ চুনারুঘাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করেছেন এমপি সৈয়দ মোঃ ফয়সল হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি দূর্গাপূজায় কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই-এসআরবি-৯ অধিনায়ক কুমারী পূজায় আগতদের মাঝে সৈয়দ মুশফিকের বিশুদ্ধ পানি বিতরণ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেপু প্রতিমা বিসর্জনের জন্য খোয়াইমুখ ও মাছুলিয়া পৌরঘাটলা পরিদর্শন লাখাইয়ে মৌবাড়ির বেহাল রাস্তা ৩ গ্রামের মানুষের চরম দুর্ভোগ নবীগঞ্জে পূজামন্ডপ পরিদর্শনে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

দূর্গাপূজায় কোন ধরনের নাশকতার আশঙ্কা নেই-এসআরবি-৯ অধিনায়ক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান-৯ (এসআরবি) এর অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর চৌধুরী বলেছেন, চলমান শারদীয় দূর্গাপূজায় কোন ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। এসআরবি সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব রয়েছে। পাশাপাশি আমাদের গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।
তিনি বলেন, আগামী বিজয়া দশমীতে বিশেষ নজরদারীতে থাকবে এসআরবি। কোন ধরনের গুজব না নাশকতার খবর পেলে এসআরবি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখা আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আশাকরি সকলের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো।
তিনি সোমবার দুপুরে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের পূজামন্ডাপ পরিদর্শণ শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। এসময় হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বেদময়ানন্দ ও এসআরবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাজমিনুর চৌধুরী আরো বলেন, পূজার নিরাপত্তায় ব্যাটালিয়ানের ৪ শতাধিক সদস্য কাজ করে আসছে। তিনি বলেন যে কোন ধরনের নাশকার খবর পেলে আমাদের বোম ডিস্পেজেল টিম প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com