শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জের উচাইল উচ্চ বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে খেলার সামগ্রী প্রদান ক্রীড়া পরিদপ্তরের

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৪৪৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল উচ্চ বিদ্যালয় ও শায়েস্তাগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়কে খেলার সামগ্রী প্রদান করেছে ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক বখতিয়ার খলজি। উচাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য খেলার সামগ্রী জাতীয় ক্রীড়া পরিদপ্তর এর কাছ থেকে গ্রহণ করেন শায়েস্তাগঞ্জ উপজেলার চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবালের ছোট ভাই, হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তালুকদার এবং শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য খেলার সামগ্রী জাতীয় ক্রীড়া পরিদপ্তর এর কাছ থেকে গ্রহণ করেন শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান। এছাড়াও কিছুদিন আগে শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়কে খেলার সামগ্রী প্রদান করা হয়। আবদুল আউয়াল তালুকদারের সার্বিক সহযোগিতা ও প্রচেষ্টায় এসব খেলার সামগ্রী প্রদান করে জাতীয় ক্রীড়া পরিদপ্তর। সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির এবং শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা চেয়্যারম্যান আব্দুর রশীদ তালুকদার ক্রীড়া সামগ্রী জন্য ডিও প্রদান করেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ক্রীড়া সামগ্রী প্রদান করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন উক্ত স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com