রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাই ও চুনারুঘাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই ও চুনারুঘাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।
লাখাই থেকে আবুল কাসেম জানান, লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাহমিনা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংহগ্রামের জানু মিয়ার মেয়ে। বুধবার দুপুর ১১ টায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, ওইদিন কামড়াপুর ব্রিজের পাশে সড়ক বাড়ি নামক স্থানে নানার বাড়িতে আঙ্গিনায় খেলা করছিলো তাহমিনা। পরে তাহমিনাকে দেখতে না পেয়ে খুঁজতে তাকে পরিবারের লোকজন। এক পর্যায়ে তাকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে। পরিবারের লোকজন ওই পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। অপর দিকে চুনারুঘাট উপজেলার শ্রীবাউড় গ্রামের আবুল কাশেম তালুকদার ছেলে আব্দুল্লাহ সাইফ তালুকদার (১৯ মাস) পুকুরে ডুবে মারা যায়। আবুল কাশেম তালুকদার জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে সকলের অগোচরে তার ছেলে আব্দুল্লাহ সাইফ তালুকদার পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com