শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল’র জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল-এর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। গতকাল ১৮ অক্টোবর দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে সকাল ৭ টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে কেক কেটে এবং বেলুন উড়িয়ে উদযাপন করেন জেলার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের সদস্যগণ, শিক্ষকবৃন্দ। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হয় সেমিনার। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সেমিনার শেষে প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ী ও শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাবসমূহকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জেলা শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com