শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পরিচ্ছন্নতা ব্যয় সাড়ে ৫ কোটি

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য পরিচ্ছন্নতা বাবদ ব্যয় হয়েছে সাড়ে ৫ কোটি টাকা। এর মাঝে প্রাথমিক বিদ্যালয়ে ৫ কোটি ২৬ লাখ এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ ও মাদ্রাসায় ব্যয় হয় ২৬ লাখ ৯০ হাজার টাকা। মোট ব্যয় হয় ৫ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, জেলায় ১ হাজার ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার ও এগুলোতে স্বাস্থ্য সুরাসামগ্রী কেনা হয়েছে। এ জন্য প্রতিটি বিদ্যালয়ে গড়ে ৫০ হাজার টাকা করে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ২৬ লাখ টাকা। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ জানান, নির্দেশনা পাওয়ার পর থেকেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয়া হয়েছিল। শনিবার পর্যন্ত শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারী মিলে শ্রম দিয়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সফলভাবে প্রথম দিনের পাঠদান সম্পন্ন হয়েছে।
জানা গেছে, জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ১ হাজার ৩২১টি। এসব প্রতিষ্ঠানে ৪ লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে শুধু প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৫২টি ও বাকি ২৬৯টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদরাসা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com