রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে গাঁজা ও ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পৃথক দু’টি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ ইন্সপেক্টর উত্তম কুমার দাস উপজেলার চৌমুহনী ইউনিয়নের জামালপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ বিষ্ণুপুর গ্রামের মোঃ রমিজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৪৫) কে গ্রেফতার করেন। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত অটোরিক্সা (সিএনজি) জব্দ করেন। অপর দিকে থানার এস.আই রঞ্জন কুমার ভৌমিক উপজেলার ইটাখোলা এলাকায় অভিযান চালিয়ে ১১৮ পিস ইয়াবাসহ জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আঃ আজিজের ছেলে সুমন মিয়া (২৫) কে গ্রেফতার করেন। থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান-এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com