রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের শাখোয়া ও করগাঁওয়ে সংঘর্ষের ঘটনা নিষ্পত্তিকল্পে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৩২ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে শিশুদের মাছ ধরার কেন্দ্র করে দুই গ্রামবাসীর ২ ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা নিরসরকল্পে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগষ্ট) বিকালে পাঞ্জারাই মাদ্রাসা মাঠে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মোঃ রহমান মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য সাইদুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, এএসপি আবুল খায়ের, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মিনবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নুনু মিয়া, লেবু আহমদ জেবু, মেম্বার সাইদুর রহমান, সাবেক মেম্বার সজ্জাদ মিয়া, আব্দুর রকিব, কবির মিয়া, মোঃ রহমান মিয়া প্রমুখ। সভায় বিক্ষিপ্ত সংঘষের ঘটনাটি মিমাংসার জন্য সবাই একমত পোষন করেন। পরে করগাঁও ইউনিয়নের শাখোয়া বাজারে ইউনিয়ন অফিসে ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ঘটনাটি নিস্পত্তির জন্য অপর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com