রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের সাবেক প্রেসিডেন্ট তকাম্মুল হোসেন কামাল লাইফ সাপোর্টে ॥ দোয়া কামনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান ও হবিগঞ্জ বাইতুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক তকাম্মুল হোসেন কামালকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসি ইউতে থেকে লাইফ সাপোর্টে নেয়া হয়। পবিত্র ঈদুল আযহার পর থেকে ব্যবসায়ী নেতা ও রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল অসুস্থ হন। এরপর তার নমুনা পরিক্ষা করা হলে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান রবিবার তাকে আইসি ইউতে নেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। গতকাল রাত তকাম্মুল হোসেন কামালের অবস্থান সম্পর্কে জানতে হাসপাতালে থাকা তার শ্যালক ইয়াহিয়া জানান, তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। এখনও তার অবস্থার কোন পরিবর্তন হয়নি। এ দিকে রোটারিয়ান তকাম্মুল হোসেন কামালের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com