শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

ইরাকে সুস্থ আছেন হবিগঞ্জের ১৫ যুবক ॥ জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ইরাকের সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের আটকে পড়া হবিগঞ্জের ১৫ যুবকসহ বাংলাদেশীরা সুস্থ আছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হক।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন গতকাল হবিগঞ্জে সফররত পররাষ্ট্র সচিব মোঃ শহীদুল হকের সাথে ইরাকের সংঘর্ষ প্রবল এলাকায় অবস্থানরত হবিগঞ্জের ১৫ যুবকের বিষয়ে কথা বললে পরারাষ্ট্র সচিব বাগদাদ দূতাবাসে যোগাযোগ করে তাদের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক জানান, ইরাকে অবস্থানরত বাংলাদেশীদের স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করতে জানিয়ে দেয়ার জন্য ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাগদাদ দূতাবাসকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, ইরাকে সংঘর্ষ প্রবল এলাকাগুলোতে সকল বাংলাদেশীদের একত্রিত হয়ে থাকার জন্যও বলা হয়েছে।
জেলা প্রশাসক জানান সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ইরাকে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া বাংলাদেশীদের ইরান এবং কুয়েতে পূণর্বাসন করা হবে। তাই সকলকে হাই কমিশনের সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে যে কোন সহযোগীতার জন্য বাগদাগ দূতাবাসে যোগাযোগ করার জন্য সকল বাংলাদেশীদের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com