শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে ২টি খেলনা পিস্তলসহ ভূয়া ডিবি হামজা গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমীর হামজা (২১) নামের এক ভূয়া ডিবি পুলিশ পরিচয়দানকারীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের খালিক মঞ্জিলস্থ জীম (ব্যায়াম প্রতিষ্ঠান) সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আমীর হামজা সুনামগঞ্জের দিরাই থানার তেতুয়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে। পুলিশ ধৃত আমীর হামজার শয়ন কক্ষ থেকে একাধীন, আইডি কার্ড, ২টি খেলনার পিস্তলসহ পুলিশের পোষাক উদ্ধার করা হয়েছে। সূত্রে জানা যায়, উক্ত আমীর হামজা প্রায় দেড় মাস ধরে নবীগঞ্জ পৌর এলাকার চরগাওঁ গ্রামে লজিং থাকতো। এবং বিভিন্ন স্থানে নিজেকে ডিবি, কখনও সিআইডি পুলিশ পরিচয় দিয়ে বেড়াতো। লোকমুখে এমন অভিযোগ পেয়ে পুলিশ তার উপর নজরধারী রাখে এবং বিষয়টি পর্যবেক্ষন করেন। ঘটনার সত্যতা পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার সন্ধ্যায় শহরের খালিক মঞ্জিলে অবস্থানরত জীম সেন্টারে জীম করার সময় তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার স্বীকারোক্তি তথ্য মতে লজিং বাড়ি থেকে পুলিশের টুপি, ব্যাল্ট, পেন্ট, জুতা, ৩টি ভুয়া পুলিশের আইডি কার্ড এবং ২টি খেলনার পিস্তল উদ্ধার করা হয়। এর মধ্যে একটি আইডি কার্ড তার নিজের ছবি দিয়ে, অপর দু’টি তার সহযোগিদের। এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ জানান, ধৃত আমীর হামজা নিজেকে ভুয়া ডিবি, আবার কখনও সিআইডি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করে আসছিল। পরে পুলিশের সোর্স এবং বিভিন্ন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যতায় প্রতারনার মাধ্যমে ব্যাপক ক্ষতির সম্মুখিত হতে হতো সাধারন মানুষ। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা এবং প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com