রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে গাঁজা পাচারকালে আপন ৩ বোন সহ আটক ৫

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৬১২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে আপন ৩ বোন সহ ৫ জনকে আটক করেছে। ৫৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, আজ (শনিবার) ভোরে মনতলা ক্যাম্পের সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ধর্মঘর জগদীশপুর সড়কের দূলর্ভপুর নামক স্থানে অভিযান চালিয়ে একটি সিএনজি আটক করে। এ সময় তল্লাশী চালিয়ে ১৯ কেজি ৫ শ গ্রাম গাঁজা সহ ৩ আপন বোনকে আটক করা হয়। আটককৃতরা হল ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত হায়দর আলীর মেয়ে রহিমা খাতুন (৪৫), সাফিয়া খাতুন (৫০), পুতুল বেগম (৩০)। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অপরাধে সিএনজি চালক চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের স্বপন মিয়া (২৪) নামে একজনকে আটক করা হয়। অপরদিকে গতকাল সকালে রাজেন্দ্রপুর ক্যাম্পের হাবিলদার নুরুল হকের নেতৃত্বে কৃষ্ণপুর রাস্তায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ সিএনজি চালক উপজেলার গোবিন্দপুর গ্রামের লিটন মিয়াকে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com