রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে শ্যালকের হাতে দুলাই ভাই খুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে শ্যালকের আঘাতে আহত দুলাভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তার মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। ওই উপজেলার ধর্মপুর গ্রামের এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন আহম্মদ সুমন। তিনি জানান, রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধর্মপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে আব্দুল হাই (৫৫) সম্প্রতি তার শ^শুরের সম্পত্তি দাবি করেন। উক্ত সম্পত্তির ভাগ নিয়ে তার শ্যালক একই গ্রামের মৃত হাজী আলাই মিয়ার ছেলে নূর আলমের সাথে তার বিরোধ দেখা দেয়। এর জের ধরে গত ৩০ জুন নূর আলম তার ভগ্নিপতি আব্দুল হাইয়ের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com