শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

এমপি আবু জাহির আবারো করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট টাইম শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমপি আবু জাহিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২/৩ দিন ধরে শরীরে জ্বর, সর্দি ও হালকা কাশি রয়েছে। বুধবার ঢাকাতে নমুনা দিলে বৃহস্পতিবার রিপোর্ট নেগেটিভ আসে। পরে ওই দিনই পুনরায় নমুনা প্রদান করলে গতকাল শুক্রবার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনের বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি জানান, শরীরে জ্বর, সর্দি ও কাশি রয়েছে। তিনি তাঁর সুস্থ্যতার জন্য দোয়া কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে এমপি আবু জাহির গত বছরের ২৫ অক্টোবর প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন। তখন হেলিকপ্টারে তাঁকে ঢাকা সম্মিলিত সামারিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি সুস্থ্য হয়ে উঠেন। পরে এলাকায় এসে পুনরায় রাজনৈতিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় মাঠে ময়দানে চষে বেড়ান।
এদিকে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে দোয়া কামনা করা হয়।
বিবৃতিতে অ্যাডভোকেট আলমগীর চৌধুরী বলেন, এমপি আবু জাহির আওয়ামী লীগের দুঃসময়ের, দুর্দিনের কান্ডারী ও বার বার কারা নির্যাতিত নেতা। সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিতে গিয়ে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। আবারও তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তাঁর সুস্থতা কামনায় সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।
আগামী রবিবার বাদ জোহর জেলা আওয়ামী লীগের উদ্যোগে হবিগঞ্জ বায়তুল আমান জামে মসজিদে উনার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com