শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে সলিংয়ে উপর সলিং ॥ তেলা মাথায় তেল

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫৫১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইট সলিং রাস্তার উপর দিয়ে চলছে পুরোদমে ইট সলিং। গ্রামের অন্যান্য মাটির কাঁচা রাস্তা গুলোতে ইট সলিং না করায় দূর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে। এ অনিয়মের বিরুদ্ধে জগদীশপুর গ্রামের ৩৩জন লোক স্বাক্ষরিত একটি দরখাস্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেন। সরজমিনে গিয়ে দেখা যায় জগদীশপুর বাজার থেকে পূর্ব দিকে জাকারিয়া চৌধুরীর বাড়ী পর্যন্ত রাস্তাটিতে চলছে ইট সলিং এর কাজ।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সন্তোষপুর গ্রামের মনির খান সহ বেশ কয়েকজন লোক অভিযোগের সুরে বলেন, ওই রাস্তাটি পূর্বেই ইট সলিং করা হয়েছে। বর্তমানে ইট সলিং এর উপর আবার সলিং করা মানে তেলা মাথায় তেল দেওয়া। এ ব্যাপারে জগদীশপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও প্রকল্প সভাপতি নারায়ন কর্মকারের সাথে আলাপ করলে সলিং কাজটি টিআর নাকি কাবিখার তা সঠিক করে বলতে পারেননি।
এ ব্যাপারে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন – ওই রাস্তাটি কবে সলিং করা হয়েছিল তা আমার জানা নেই। চলমান ইট সলিং এর কাজটি কোন প্রকল্পের সে সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com