শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

দৈনিক যায়যায় দিন সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল-সৈয়দ শাহজাহান

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-দৈনিক যায়যায় দিন পত্রিকা জম্মলগ্ন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল। স্বৈরাচার বিরুদ্ধী আন্দোলন, অসাম্প্রদায়িকতা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ সমাজের অসঙ্গতি গুলো সুন্দর ভাবে পত্রিকার পাতা তুলে ধরে জাতি গঠনে বিশেষ ভ’মিকা পালন করে যাচ্ছে। আমি এ পত্রিকার উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। গতকাল রবিবার বিকালে মাধবপুর প্রেসক্লাবে দৈনিক যায়যায় দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদেও সভাপতিত্বে এবং সাবেক সভাপতি ও যায়যায় দিন প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, কাউন্সিল বাবুল হোসেন, সাবেক কাউন্সিলর গোলাপ খাঁন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ অলিদ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, আবুল হোসেন সবুজ, জামাল মোঃ আবুল নাসের, সানাউল হক চৌধুরী শামিম, সুব্রত রায়, জুলহাসউদ্দিন রিংকু, রিফাত, শেখ জাহান রনি, রিংকু দেবনাথ, আনিসুর রহমান মুক্তার, শেখ ইমন, নাহিদ, এনজিও বাসার চেয়ারম্যান মুখলেছুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্যরা প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com