বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে ইউএনও’র অভিযান জুয়া খেলার দায়ে ১০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩৯১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় জুয়া খেলার দায়ে ও জুয়া খেলার স্থান করে দেয়ায় মার্কেট মালিকসহ ১০জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার (১৬ জুন) রাত ৯ টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সহকারে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে অবস্থিত মর্তুজা কমিউনিটি সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া খেলার দায়ে দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামের আব্দুল খালিকের ছেলে আব্দুল বাছিত (৪৮), হাবিবুর রহমানের ছেলে ফয়জুর রহমান (৬০), বৈঠাখাল গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মালা মিয়া (৩১), মৃত ছত্তার মিয়ার ছেলে সেলিম মিয়া (৪১), ভানুদেব গ্রামের মৃত সঞ্জব উল্লাহ’র ছেলে আবুল মিয়া (৬২), আব্দুল হকের ছেলে আইনুল হক (২৬), গহরপুর গ্রামের আলকাছ উল্লার ছেলে ছানু মিয়া (৪৭), সাদুল্লাপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে মিলন মিয়া (৩০), হৈবতপুর গ্রামের সঞ্জব আলীর ছেলে ইউনুস আলী (৩৮)কে জুয়া আইনে ১ মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এবং জুয়া খেলার স্থান করে দেয়ায় মার্কেট মালিক ফুটারচর গ্রামের গোলাম মর্তুজার ছেলে জাবেদ মিয়া (৪০) কে ২ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com