বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ইকরাম-সুজাতপুর-বাজুকা সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলাভুক্ত হবিগঞ্জ শহরের উত্তরদিকে খোয়াই নদীর পাড় থেকে ইকরাম-সুজাতপুর হয়ে বাজুকা পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ ভাঙ্গাচোরা অবস্থায় থেকে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ায় দ্রুত সংস্কারের দাবিতে, সম্মিলিত নাগরিক আন্দোলন হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নাগরিক আন্দোলনের উপদেষ্টা এডভোকেট জুনায়েদ আহমেদ, সভাপতি পীযূষ চক্রবর্তী, সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল, সহ-সভাপতি শাহ আশিকুর রহমান, সহ-সভাপতি হুমায়ুন খান, দক্ষিণ বানিয়াচং উপজেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ মোতাকাব্বির খান আক্কাস, যুগ্ম আহবায়ক মোঃ আলকাস মিয়া, সদস্য সালাউদ্দিন খান, সুজাতপুর বাজার কমিটির সভাপতি শুভ আহমেদ মজলিস, সুজাতপুর বাজার মসজিদ কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল, শ্রমিক নেতা সুমন মিয়া ও কৃষক নেতা আব্দুস সালাম, আর ও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ সোহরাব খান, সদস্য সৈয়দ আজহারুল হক বাকু, গোলাম সরোয়ার জাহান লিটন ও কামরুজ্জামান ইমরান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, জনগুরুত্বপূর্ণ এই সড়কটির ভাঙ্গাচোরা অবস্থার কারণে সংশ্লিষ্ট এলাকায় বহুদিন ধরেই স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ-বিক্ষোভের দানা বাঁধছে, জনদুর্ভোগ আরও দীর্ঘায়িত হলে এ বিক্ষোভ গণবিস্ফোরণে রূপ নিতে পারে। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বলেন, চলাচলের অনুপযোগী জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য আমি এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আপনাদের স্মারকলিপিটি প্রেরণ করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com