শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে উপজাতি এক কিশোরীর উপর বখাটের হামলা

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নিজের তালাক দেয়া স্ত্রীর সাথে বেড়াতে যাওয়ায় এক উপজাতি কিশোরীর উপর হামলা চালিয়েছে এক বখাটে। আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে ওই উপজেলার কালেঙ্গা বনাঞ্চলের রিজার্ভ টিলা এলাকায়। রোববার বিষয়টি সালিশে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে স্থানীয়রা। স্থানীয় ইউপি মেম্বার খলিলুর রহমান জানান, হামলাকারী জয়নাল মিয়া এলাকায় একজন বখাটে হিসেবে পরিচিত। শুনেছি বিষয়টি কেউ একজন নিষ্পত্তি করে দিতে চেয়েছিল। তবে আমাকে জানায়নি। ওই উপজাতি কিশোরী যদি আইনে আশ্রয় নেয় তবে তাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আহত চম্পা দেব বর্মা জানায়, এ বিষয়ে সে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ওই বখাটে তাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে।
আদিবাসী সম্প্রদায় নেতা চিত্তরঞ্জন দেব বর্মা জানান, খবর পেয়ে তিনি ওই এলাকায় ছুটে গিয়ে আহত চম্পাকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন। তিনি বখাটে জয়নালের শাস্তি দাবি করেন।
স্থানীয়রা জানায়, কালেঙ্গা সি বিচ এলাকার বাসিন্দা জয়নাল মিয়া প্রায় ১ বছর পূর্বে তার স্ত্রী মর্জিনা বেগমকে তালাক দেন। এরপরও তিনি স্ত্রীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন। শনিবার তার স্ত্রী মর্জিনা বেগম একই এলাকার কালিয়াবাড়ির বাসিন্দা পরেশ দেব বর্মার মেয়ে চম্পা দেব বর্মা (১৬) কে সাথে নিয়ে শ্রীমঙ্গলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য রওয়ানা হন। পথে জয়নাল তার স্ত্রী মর্জিনা বেগম ও চম্পা দেব বর্মাকে মারপিট করেন। এতে চম্পা গুরুতর আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com