শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মোতাচ্ছিরুল ইসলামকে সংবর্ধনা দিল জেলা স্বেচ্ছাসেবকলীগ

  • আপডেট টাইম সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও হবিগঞ্জ চেম্বার সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম এফবিসিসিআই এর পরিচালক নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছেন হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ। গতকাল ৩০ মে রবিবার স্থানীয় আরডি হল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এয়াহিয়া চৌধুরী এবং এডঃ ফয়জুর বশির চৌধুরী সুজনেরর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ আইনজীবি সমিতির সভাপতি এডঃ আবুল মনসুর। বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবুল হাসেম মোল্লা মাসুম, এডঃ সালেহ আহমেদ, সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি অনুপ কুমার দাশ পলাশ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মাহবুবুর রহমান সানি।
উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, সহ-সভাপতি মোতাব্বির খান, রফিকুল ইসলাম রফিক, আব্দুর রউফ, দেওয়ান মোস্তাক গাজি, মাখন পাল, আব্দুল কুদ্দুছ দুলাই, সাংগঠনিক সম্পাদক শেখ মিজানুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক বাবুল চৌধুরী, পৌর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা, মোক্তাদির আহমেদ অপু, ডাঃ বিশ্বজিত আচার্য্য প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com