শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৩১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে মোঃ এনামুল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘর হরষপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী এনামুল হক উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, প্রয়োজনীয় কাজ শেষে ধর্মঘর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে এনামুল নিজবাড়ী আহাম্মদপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় মেহেরগাঁও নামক স্থানে পৌঁছালে বিপরীতগামী একটা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন এনামুল। আশঙ্কাজনক অবস্থায় এনামুলকে প্রথমে মনতলা নুসরাত জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাত ১১ দিকে মারা যান। ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল সত্যতা নিশ্চত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com