শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ৫ সন্তানের জননীর লাশ হাওর থেকে উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৫৬৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার জোয়াল ভাঙ্গার হাওর থেকে মরতুজা বিবি ওরপে জয়তুন বিবি (৭৫) নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৫ মে) দুপুরে উপজলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের জনৈক কৃষকের জমি ও জোয়াল ভাঙ্গার হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মৃত মরতুজা বিবি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। তার পরিবারের লোকজন বলেন, তার বিবাহ হয়েছিল পার্শ¦বর্তী মৌলভীবাজার সদর থানার পৈলনপুর গ্রামে। তার স্বামীর নাম মন্নান মিয়া। তাদের ৪মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে।
সরেজমিনে ও পুলিশ সূত্রে জানা যায়- মঙ্গলবার দুপুরে জোয়াল ভাঙ্গার হাওরে কৃষকরা একটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নবীগঞ্জ বাহুবল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ডালিম আহমদ, ইনাতগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন খান সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মরতুজা বিবির লাশ উদ্ধার করেন। লাশ সনাক্তকরণের পর ওই মহিলার বোন লংবানু বিবি, ছেলে কাজল মিয়া ও মেয়ে আফিয়া বেগম সহ তার আত্মীয় স্বজনরা দাবী করেন, মরতুজা বিবি দীর্ঘ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে ভবঘুরে মাজার মঞ্জিলে থাকতেন। তাদের ধারণ জোয়াল ভাঙ্গা হাওরে হযরত সুহেল শাহ এর মাজারে হয়তো তিনি গিয়েছিলেন।
এ ব্যাপারে নবীগঞ্জ- বাহুবল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তার নিকটাত্মীয়রা তাঁকে মানসিক ভারসাম্যহীন দাবী করছেন এবং কারো প্রতি তাদের কোন অভিযোগ নেই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com