শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শায়েস্তাগঞ্জের নুরপুর গ্রামে রাস্তা নিয়ে বিরোধের মামলায় আসামী জাহাঙ্গীরকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে সৌদি প্রবাসী মীর শামীম মিয়ার পরিবারের লোকজন চলাচলের রাস্তা নিয়ে বিরোধের মামলার আসামী জাহাঙ্গীর মিয়াকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে আসামী জাহাঙ্গীর মিয়া হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশন দেন। আসামী জাহাঙ্গীর মিয়া নুরপুর গ্রামের মৃত নায়েব আলীর পুত্র। এর আগে গত ১৮ মার্চ মীর শামীম মিয়ার স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে মীর আনোয়ার আলীসহ সাতজনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদাল মামলাটি আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানাকে তদন্তের নির্দেশ প্রদান করেন। এদিকে এই মামলাটি তদন্তের দায়িত্ব পান শায়েস্তাগঞ্জ থানার এসএই মোঃ জসিম উদ্দিন। তিনি তদন্তকালে ঘটনার সত্যতা পেয়ে উক্ত মামলা ৩নং আসামী মীর সবুজ মিয়াকে অলিপুর থেকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছিলেন। ২৪ দিন জেল হাজতবাস করে তিনি জামিন পেয়েছেন। শায়েস্তাগঞ্জ থানার এসএই মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী জাঙ্গাহীর আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com