রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের করাগাও গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবক আব্দুল হাকিমের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করাগাও গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) সহ-সভাপতি ছাব্বির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিমের পিতা আলহাজ্ব আব্দুল হাকিম ইন্তেকাল করেছেন। তিনি শনিবার যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৩টা ৫৮ মিনিটে ওয়েন নার্সিং হোম এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৭) বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে, নাতি, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের লাশ আজ মঙ্গলবার বিকেলে দেশে পৌছবে। বুধবার সকালে মরহুম নিজ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) সহ-সভাপতি ছাব্বির হোসেন ও সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিমের পিতা আলহাজ্ব আব্দুল হাকিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র (ইন্ক) এর সভাপতি মিজানুর রহমান সেফাজ, সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেরিত এক শোক সভায় মিজানুর রহমান সেফাজ ও আকবর হোসেন স্বপন বলেন-মরহুম আলহাজ্ব আব্দুল হাকিম একজন ভালো ও ধার্মিক মানুষ ছিলেন। তিনি তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তিনি যেমন বাংলাদেশ তথা নিজ গ্রামের কল্যাণে কাজ করেছেন তার সন্তানেরাও প্রবাসে থেকে এলাকার সামাজিক ও অর্থনীতিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম এর মৃত্যুতে অপর এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল হাকিম এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com