রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আজমিরীগঞ্জে আধিপত্য নিয়ে সংঘর্ষে নিহত ১ ॥ আটক ৩২

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউপির রাহেলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল-৮টায় দিকে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে ইয়াকুব মিয়ার পুত্র কামাল হোসেন (৪২) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম।
স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামের ইয়াকুব আলী সর্দারের সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য মোঃ শের আলী মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালের দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই ইয়াকুব আলী গ্রুপের কামাল হোসেন মারা যান। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ শের আলী মেম্বার সহ তার গ্রুপের ৩২ জন কে আটক করেন। ওসি মো. নুরুল ইসলাম জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com