শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম বুধবার, ১২ মে, ২০২১
  • ৫৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবনে দিনব্যাপী খতমে কোরআন, মিলাদ মাহফিল, তাবারুক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, এতিম শিশু, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয় স্বজনসহ হাজার হাজার রোজাদার মুসল্লী উপস্থিত ছিলেন। এরপূর্বে মরহুমের কবর জিয়ারত করা হয়। উল্লেখ্য, ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেন। আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছের পিতা। পারিবারিক এসব কর্মসূচীতে অংশ গ্রহন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব জি কে গউছ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com