শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

র‌্যাবের অভিযানে ১২০ কেজি গাঁজা ফার্নিচার ও পিকআপ ভ্যান আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৭০২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ নির্মানাধিন ফার্নিচারের ভিতরে বিশেষ কৌশলে গাজা ঢোকিয়ে পাচারকালে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে ১২০ কেজি গাঁজা, ৫টি কাটের ফার্নিসার ও একটি ফিকাপ ভ্যান আটক হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং-এ র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুিলশ সুপার বসু দত্ত চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পন্থায় পাচারকালে হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ মোড় থেকে একটি ফিকাপ-ভ্যানে ৫টি কাটের ফার্নিসার আটক করেন। এ সময় ফিকাপ ভ্যানের চালক ও গাজার মালিক পালিয়ে যায়। পরে ফার্নিচারের ভিতরে বিশেষ পন্থায় বক্স করে রাখা ১২০ প্যাকেট গাজা পাওয়া যায়। তিনি জানান, প্রতি প্যাকেটে গাঁজার পরিমান এক কেজি করে মোট ১২০ কেজি। যার আনুমানিক মুল্য ১২ লক্ষ টাকা। এ ব্যাপারে গাঁজার মালিক হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ থানার হাব্ডার হাওর এর বাসিন্দা মৃত সিদ্দিক আলীর ছেলে মনা মিয়া (২৬) ও ট্রাকের মালিক একই থানার শাহবাজপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) এর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com