শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে হবিগঞ্জ জেলা বামজোটের বিক্ষোভ কর্মসূচী

  • আপডেট টাইম শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৩৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চাল-ডাল-তেল-পেয়াজসহ নিত্যপণ্যের দাম কমাও। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনী ব্যাবস্থা গ্রহণ কর। ঈদের আগে সকল শ্রমিক কর্মচারীর বেতন বোনাস পরিশোধ কর- দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বামজোট গতকাল ৬ মে বৃহস্পতিবার খোয়াই ব্রীজ চত্বরে দুপুর ২ টায় বিক্ষোভ কর্মসূচী পালন করে। বক্তব্য রাখেন কমরেড হাবিবুর রহমান, পীযূষ চক্রবর্তী, এডঃ জুনায়েদ আহম্মেদ, শফিকুল ইসলাম। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- উদীচী সাবেক সভাপতি আজমান আহমেদ, সিপিবি নেতা আহাদ মিয়া, বিষ্ণু সরকার, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক জয়দ্বীপ সাহা, শ্রমিকনেতা আব্দুল জব্বার, ইসমাইল হোসেন মিন্টু, শরাফত উল্লা, জাহেদ হোসেন প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন- আওয়ামীলীগ ধনিক শ্রেণির সরকার। শ্রমজীবী মানুষের জীবন মান উন্নয়নে তাদের কোন উদ্যোগ নেই। করোনাকালীন সময়ে শ্রমজীবী মানুষের আয় রোজগার নেই বললেই চলে। অথচ সরকার ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা শ্রমজীবী পরিবারের মাঝে দিতে ব্যর্থ হয়েছে। অনতিবিলম্বে রাষ্ট্রীয় কোষাগার থেকে শ্রমজীবী মানুষদের নগদ টাকা ও খাদ্য সামগ্রী দেয়ার দাবি জানানো হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com