শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

লাখাইয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

  • আপডেট টাইম সোমবার, ৩ মে, ২০২১
  • ৬১৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামে বারো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ২ টায় উপজেলা সভাকক্ষে লটারি অনুষ্ঠিত হয়। চলতি মওসুমে উপজেলার ৬টি ইউনিয়নের ১০৭১ জন কার্ডধারী কৃষকে লটারির মাধ্যমে নির্বাচিত করে। প্রত্যেক কৃষক এক টন করে ধান খাদ্যগুদামে বিক্রি করতে পারবে। কৃষকদের কাছ থেকে ১০৭১ মেট্টিন টন ধান ক্রয় করবে সরকার। এ সময় উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং,উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নজির মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্যগুদাম আশীষ কুমার সরকার, উপজেলা খাদ্য পরিদর্শক হুসনা আক্তার ও সাংবাদিক বৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন, ‘প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। লটারিতে স্থানীয় কৃষক প্রতিনিধিসহ উপজেলা প্রশাসন কৃষি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com