রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১ মে, ২০২১
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নিখোঁজের ১৪ দিন পর লাল বানু (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে উলুকান্দি (বরমপুর) গ্রামের পার্শবর্তী ধানী জমি থেকে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানার এসআই স¤্রাট আহমেদ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি ওই গ্রামের তাজ উদ্দিনের স্ত্রী। স্থানীয় লোকজন জানান, ইদানিং প্রায়ই সন্ধ্যার পর থেকে উলুকান্দি (বরমপুর), উবাহাটা, বালিয়ারিসহ বিভিন্ন এলাকায় জুয়ার নামে ওয়ান টেনের আসর বসে। আর এসব আসরে টাকা পয়সার জন্য কিছু জুয়াড়ি বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালাচ্ছে। প্রায়ই এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। তারা মনে করেন এটিও একটি কারণ হতে পারে। চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ জানান, গত ১৬ এপ্রিল থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিল। এ ব্যাপারে নারীর স্বামী তাজ উদ্দিন চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গতকাল শুক্রবার বিকেলে ধানী জমিতে কৃষকরা গেলে মরদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, ওই নারীর মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com