শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের রাজনগর জামে মসজিদের সমস্যা সমাধান ॥ নতুন কমিটির দায়িত্ব গ্রহন

  • আপডেট টাইম শনিবার, ১ মে, ২০২১
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর জামে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে যে মনমালিন্যতা সৃষ্টি হয়েছিল তা সমাধান হয়েছে। সম্প্রতি মসজিদের বিভিন্ন বিষয়াধি নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে অবগত করা হলে তিনি রাজনগর জামে মসজিদের বিষয়াধি সুষ্ঠ ও সামাজিক ভাবে সমাধান করার জন্য সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম ও সদর থানার (ওসি) মোঃ মাসুক আলীকে দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে তাদের আহ্বানে মসজিদের মুসল্লীয়ান ও সামাজিক ব্যক্তিবর্গকে নিয়ে সুষ্টভাবে সমাধানের লক্ষ্যে বৈঠকে বসেন তারা। পরে সকলের সম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। এতে রাজনগর জামে মসজিদের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী আলহাজ্ব তালিব হোসেনের মুক্তার এর নাতি আইএফআইসি ব্যাংকের ম্যানেজার এমএ কাইয়ুম চৌধুরীকে সভাপতি, অধ্যাপক এনামুল হককে সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতার পৌপুত্র বাহাউদ্দিন দীপুকে কোষাধ্যক্ষ করা হয়। এসময় সামাজিক নেতৃবৃন্দসহ অন্যান্য মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন। গতকাল মসজিদের যাবতীয় কাগজপত্র নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ’র হাতে তুলে দেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী। পরে রাজনগর জামে মসজিদে আসরের নামাজ আদায় করেন ওসি। এসময় তিনি মুসল্লীদেরকে আল্লাহর ঘর মসজিদ সুন্দর ভাবে পরিচালনার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মুসল্লীরাও পুলিশ সুপারসহ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশক করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com